News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য
Image

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যুবরাজনগরের ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

অভিভাবকদের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর দক্ষিণ যুবরাজনগর ১ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতাধীন শিশুদের অভিভাবকদের ডেকে এনে শিশুদের জন্য ওষুধ বিতরণ করা হয়। পরবর্তীতে ওষুধের বোতলে উল্লেখিত মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা করে তারা দেখতে পান, বিতরণ করা ওষুধগুলোর মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওষুধ বিতরণের সময় উপস্থিত ছিলেন মঙ্গলখালি সাব-সেন্টারের এমপিডব্লিউ মনিষ নাথ, স্থানীয় আশা কর্মী কয়রুন নেছা এবং অঙ্গনওয়াড়ি কর্মী মাম্পী দেবনাথ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিশুদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এক অভিভাবক বার্তা দিয়ে অন্য অভিভাবকদের সতর্ক করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনোভাবেই শিশুদের না খাওয়ানোর জন্য তিনি সকলকে সতর্ক করে দেন। তবে অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট এমপিডব্লিউ বা অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি অভিভাবকদের।

শিশুদের মতো সংবেদনশীল বয়সের ক্ষেত্রে ওষুধ বিতরণে এমন গাফিলতির অভিযোগ ঘিরে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দক্ষিণ যুবরাজনগরের বাসিন্দারা।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top