ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : সুফি দরগা হামলার ঘটনায় ২৯ জন জঙ্গিকে খতম করল পাক নিরাপত্তা বাহিনী| বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিওয়ানে বিখ্যাত লাল শাহবাজ কালান্দর সুফি দরগায় আইএস জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৭৬ জনের মৃতু্য হয়েছে| এই ঘটনার পর দেশজুড়ে জঙ্গি নিকেশ অভিযান শুরু করে পাক নিরাপত্তা বাহিনী| এখনও পর্যন্ত ২৪ জন জঙ্গি খতম করা হয়েছে বলে পাক নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে| আর হামলার পরই রাতে শুরু হওয়া সন্ত্রাসদমন অভিযানে ১৮ জঙ্গিকে মেরেছে আধাসামরিক সিন্ধ রেঞ্জার্স|
প্রসঙ্গত, পাকিস্তানের সিন্ধু প্রদেশে সুফি সাধকদের এক অনুষ্ঠান চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইএস| বিস্ফোরণে নিহত হয় ৭৬ জন| আহতের সংখ্যা ১৫০ ছাঁড়িয়েছে| তবে বেসরকারি মতে, নিহতের সংখ্যা শতাধিক| এই নিয়ে পাকিস্তানে এক সপ্তাহে পাঁচবার আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা| এদিনের হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘও|
পাকিস্তানে সুফি দরগা হামলার ঘটনায় ২৯ জন জঙ্গি খতম করল নিরাপত্তা বাহিনী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















