News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে সুফি দরগা হামলার ঘটনায় ২৯ জন জঙ্গি খতম করল নিরাপত্তা বাহিনী
Image

পাকিস্তানে সুফি দরগা হামলার ঘটনায় ২৯ জন জঙ্গি খতম করল নিরাপত্তা বাহিনী

ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : সুফি দরগা হামলার ঘটনায় ২৯ জন জঙ্গিকে খতম করল পাক নিরাপত্তা বাহিনী| বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিওয়ানে বিখ্যাত লাল শাহবাজ কালান্দর সুফি দরগায় আইএস জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৭৬ জনের মৃতু্য হয়েছে| এই ঘটনার পর দেশজুড়ে জঙ্গি নিকেশ অভিযান শুরু করে পাক নিরাপত্তা বাহিনী| এখনও পর‌্যন্ত ২৪ জন জঙ্গি খতম করা হয়েছে বলে পাক নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে| আর হামলার পরই রাতে শুরু হওয়া সন্ত্রাসদমন অভিযানে ১৮ জঙ্গিকে মেরেছে আধাসামরিক সিন্ধ রেঞ্জার্স|
প্রসঙ্গত, পাকিস্তানের সিন্ধু প্রদেশে সুফি সাধকদের এক অনুষ্ঠান চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইএস| বিস্ফোরণে নিহত হয় ৭৬ জন| আহতের সংখ্যা ১৫০ ছাঁড়িয়েছে| তবে বেসরকারি মতে, নিহতের সংখ্যা শতাধিক| এই নিয়ে পাকিস্তানে এক সপ্তাহে পাঁচবার আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা| এদিনের হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘও|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top