News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর
Image

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বন্দে মাতরম’ সম্পর্কে কংগ্রেসের অনেকেরই যেন সঠিক ধারণা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে যে গুরুত্ব ও সম্মান দিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতা সংগ্রামের সময় এই মন্ত্র ও গান দেশের মানুষের মধ্যে যে দেশাত্মবোধ ও আত্মত্যাগের চেতনা জাগিয়েছিল, তার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

ডাঃ মানিক সাহার বক্তব্য, ‘বন্দে মাতরম’কে ঘিরে দেশের বহু মানুষ আত্মত্যাগ করেছেন। এই গান মানুষের মধ্যে একটা আলাদা শক্তি ও উদ্দীপনা তৈরি করত। দেশের জন্য যা প্রয়োজন, তা করার মানসিকতা থাকা দরকার। কিন্তু তাদের মধ্যে সেই মানসিকতারই অভাব রয়েছে।

সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংসদে যাওয়ার অধিকার সকলের রয়েছে। কিন্তু সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না করে বাইরে এসে হইচই করা কখনওই কাম্য নয়। তাঁর মতে, এ ধরনের আচরণে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রকৃত মানসিকতাও প্রকাশ্যে আসে।

এদিন রাজ্যের যুবসমাজ ও মানবসম্পদ উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের সবচেয়ে বড় সম্পদ হল মানবসম্পদ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে ইচ্ছুক ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের জন্য অনলাইনে বিনামূল্যে পরীক্ষার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

মুখ্যমন্ত্রী বলেন, যুবসমাজকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করতে প্রযুক্তিনির্ভর ও বিনামূল্যের সুযোগ-সুবিধা দেওয়া হলে তারা উপকৃত হবে। প্রধানমন্ত্রীর এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজ্যের মানবসম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী দিনে আরও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।

Releated Posts

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top