News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ
Image

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল সোনামুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসে সোনামুড়া থানায় নথিভুক্ত হওয়া হারিয়ে যাওয়া মোট ১২টি স্মার্টফোন বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মোবাইল ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে এবং দুটি মোবাইল উত্তর প্রদেশ ও আসাম থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-এর উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় মোবাইলের মালিকদের উদ্দেশ্যে পুলিশ সতর্কতামূলক বার্তা দিয়ে জানায়, ভবিষ্যতে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন থাকতে হবে এবং ব্যক্তিগত মোবাইল ফোনের নিরাপত্তার বিষয়ে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে।

পুলিশের এই উদ্যোগে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকাশ করেন উপভোক্তারা। ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সোনামুড়া থানার এই সাফল্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top