News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি আশ্বাস না পেলে আন্দোলন প্রত্যাহার নয়, হুঁশিয়ারি জেএআরসি ও জেএসি-র
Image

সরকারি আশ্বাস না পেলে আন্দোলন প্রত্যাহার নয়, হুঁশিয়ারি জেএআরসি ও জেএসি-র

আগরতলা, ২০ জুন : আগামী ২৪ জুন থেকে ঘোষিত অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি মুখ্যমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল আত্মসমর্পণকারী জঙ্গিদের দুই সংগঠন জেএআরসি ও জেএসি-এর নেতৃত্ব।

শনিবার সংগঠন দুটির আট সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কার্যালয়ে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠকে অংশ নেয়। তবে বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বৈঠক শেষে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার প্রতিনিধিদের জানান, আগামী দুই-এক দিনের মধ্যে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠকের আয়োজন করা হবে।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উভয় সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি। তাই দাবি পূরণের বিষয়ে মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে ইতিবাচক বার্তা না আসা পর্যন্ত ২৪ জুনের কর্মসূচি প্রত্যাহারের কোনও প্রশ্নই ওঠে না।

এদিকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানিয়েছেন, আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলির সঙ্গে জনজাতি কল্যাণ দপ্তর নিয়মিত যোগাযোগ রেখে চলছে। তবে একাধিক গোষ্ঠী থাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি সামনে আসছে। সরকারের পক্ষ থেকে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় অতীতের অশান্ত ও কালো দিনগুলি যাতে আর ফিরে না আসে, সেদিকে লক্ষ্য রেখেই সরকার আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

।।।।।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top