News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ কমলপুরের হালাহালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন সহ ধলাই জেলার ১৫টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে আমবাসা ডিগ্রি কলেজের সংস্কার, কমলপুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের দ্বিতল ভবন, সালেমা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, ল্যাবরেটরি নির্মাণ, দুটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, একটি বক্স কালভার্ট, তিনটি সিসি রোড, একটি পেভার ব্লক রোড, দুটি ইট বিছানো রাস্তা। তাছাড়া মুখ্যমন্ত্রী আজ সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং শান্তিরবাজারে ব্রিজ নির্মাণের শিলান্যাস করেন।

হালাহালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে রাজ্য সরকারও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করছে। রাজ্যের অ্যাসপিরেশনাল ব্লকগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ত্রিপুরা তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে। রাজ্যে গুণগত শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। স্মার্ট ক্লাস, নিপুণ ত্রিপুরা, ছাত্রীদের বাইসাইকেল বিতরণ সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। জনজাতিদের শিক্ষার উন্নয়নে ২১টি একলব্য মডেল স্কুল নির্মাণের কাজ চলছে। আগের তুলনায় রাজ্যে এখন স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সবার জন্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পি.এম. কিষাণ, পি.এম. জনমন সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সব অংশের মানুষকে বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী মহিলাদের স্বশক্তিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকারও মহিলাদের স্বশক্তিকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মহিলাদের স্বনির্ভর করতে ইতিমধ্যেই ৫৫ হাজার স্বসহায়ক দল গঠন করা হয়েছে। ৫ লক্ষেরও বেশি মহিলা বিভিন্ন স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার কথাও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।

  মুখ্যমন্ত্রী বলেন, কাজের সাফল্যের নিরিখে রাজ্য সরকার ৩৫০টি জাতীয় পুরস্কার পেয়েছে। নীতি আয়োগও রাজ্য সরকারের কাজের প্রশংসা করেছে। রাজ্যের সব অংশের মানুষের উন্নয়নের কাজে সবাইকে এগিয়ে আসতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক স্বপ্না দাস পাল, শিক্ষা দপ্তরের সচিব ডা. মিলিন্দ রামটেকে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ. বি, জেলা পুলিশ সুপার আর. দেশাই সহ অন্যান্য আধিকারিকগন। এই অনুষ্ঠানে স্বচ্ছ ভারত মিশনের ৮টি আবর্জনা সংগ্রহের গাড়ি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

Leave a Reply

Scroll to Top