News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া
Image

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে এবং ৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচন সংক্রান্ত মামলায় আজ রায় দিয়েছে সুপ্রিমকোর্ট। এক দশক ধরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশিত হয়েছে।

নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আট দিন ধরে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রার্থীদের জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৫ দিনের প্রচারপর্ব নির্ধারণ করা হয়েছে। এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের কর্মসূচি ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।

প্রস্তাবিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনও কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রয়োজন হলে তার জন্য অতিরিক্ত দুই দিন সংরক্ষিত রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রস্তুতিও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে।

ভোট গণনা ৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ৫ অক্টোবর জারি করা হতে পারে।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এডিসি এলাকার তৃণমূল গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

সেই প্রেক্ষাপটে সম্ভাব্য নির্বাচনী সূচি প্রকাশের খবরে বিভিন্ন মহলে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনকে এডিসি এলাকার স্থানীয় স্বশাসন ও গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top