News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা প্রেয়সী গর্ভবতী, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা
Image

নাবালিকা প্রেয়সী গর্ভবতী, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

rapeনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ জানুয়ারি৷৷ প্রণয়ের সূত্রে সহবাস করায় এক নাবালিকা গর্ভবতী হয়েছে৷ প্রেমিক বিয়ে করতে আপত্তি জানানোয় ধর্ষণের মামলা করা হয়েছে৷ অভিযুক্ত বিশ্রামগঞ্জের প্রমোদনগর এলাকায় মানিক মিয়ার ছেলে ফুলতান মিয়া (৩২)৷ ঘটনার বিবরণে জানা গেছে, ফুলতান মিয়া তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার এক পনের বছরের নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করে বহুদিন যাবত৷ পাষন্ড যুবক চাকমাঘাট এলাকায় কাজ করে দিনমজুরের৷ সেখানে দুজনের সম্পর্ক হয়৷ শেষ পর্যন্ত যখন মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার কানে আসে তখন মেয়েটিকে ডিএনসি করার জন্য তেলিয়ামুড়া থেকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে৷ চিকিৎসকের সঙ্গে যুবক কথা বলে জানতে পারে ঘটনা জটিল হয়ে গেছে৷ এখন অনেক টাকা খরচ হবে৷ সে কথা শুনে যুবক মেয়েটিকে জিবি হাসপাতালে রেখে পালিয়ে যায়৷ পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করা হয়েছে৷ সোমবার বিকেলে পালিয়ে আসা যুবককে অভিযুক্ত  করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে৷ পুলিশ তেলিয়ামুড়ায় খবর নিয়ে জানতে পারে সম্পূর্ণ ঘটনা সত্য৷ এখন বিশ্রামগঞ্জ থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানায় পুলিশের যৌথ চেষ্টায় অভিযুক্ত যুবককে তেলিয়ামুড়া থানার হাতে তুলে দেয়৷ পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে বলে জানা যায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top