News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব পরিবেশ দিবসে বিলোনিয়ায় এসএফআই-ডিওয়াইএফআই-এর বৃক্ষরোপণ কর্মসূচি
Image

বিশ্ব পরিবেশ দিবসে বিলোনিয়ায় এসএফআই-ডিওয়াইএফআই-এর বৃক্ষরোপণ কর্মসূচি

বিলোনিয়া, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিলোনিয়ায় যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এসএফআই ও ডিওয়াইএফআই। পরিবেশ রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচি পালন করা হয়।

এদিন ছাত্র-যুব সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এলাকার বিধায়ক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র একটি দিনের কর্মসূচি হিসেবে নয়, সারা বছর ধরেই পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে এসএফআই ও ডিওয়াইএফআই।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পথচলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের হাতে চারা গাছ তুলে দিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-যুব সংগঠনের একাধিক নেতা ও কর্মী। তাঁদের মধ্যে ছিলেন দীপংকর মেনন, নারায়ণ মেনন, প্রণব বৈদ্য, মধুসূদন দত্ত, গৌতম মজুমদার, বিমল বণিকসহ অন্যান্যরা। ছাত্র নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মৃদুল ভৌমিক, সৌম্য চৌধুরী, ত্রিলোকেশ সিনহা প্রমুখ।

এছাড়াও বিলোনিয়ার বিভিন্ন এলাকায় পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আশিস দত্ত, গৌতম মজুমদার, মৃদুল দত্তসহ অন্যান্যরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সেই লক্ষ্যেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় ব্যক্তিকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোয়াই মহকুমার তবলাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ব্যক্তি খোয়াই…

ByByReshmi Debnath Jul 22, 2026

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top