News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৫ জুন প্রকাশিত হবে ভিলেজ কমিটি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা
Image

১৫ জুন প্রকাশিত হবে ভিলেজ কমিটি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

আগরতলা, ২ জুন: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর অধীন ভিলেজ কমিটি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৫ জুন প্রকাশ করা হবে। এ তথ্য জানান ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

তিনি সাংবাদিকদের জানান, ভিলেজ কমিটি নির্বাচনের খসড়া ভোটার তালিকা ২ জুন প্রকাশ করা হয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। এরপর সমস্ত আবেদন নিষ্পত্তি করে ১৫ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

অনুরাগ সেন বলেন, টিটিএএডিসির সাধারণ নির্বাচন শেষ হওয়ার পরপরই রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। প্রথম পর্যায়ে ভোটকেন্দ্র চূড়ান্তকরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এবং বর্তমানে ভোটার তালিকা প্রস্তুতির প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এবারের ভিলেজ কমিটি নির্বাচনে ৫৮৭টি ভিলেজ কমিটিতে ২ হাজার ৬০০-রও বেশি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিভিন্ন ব্লকে মোট ১ হাজার ৫৫০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটারদের খসড়া তালিকা যাচাই করে প্রয়োজনীয় দাবি বা আপত্তি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top