News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্বালানির দাম বৃদ্ধির জেরে অভ্যন্তরীণ রুটে উড়ান কমাচ্ছে এয়ার ইন্ডিয়া
Image

জ্বালানির দাম বৃদ্ধির জেরে অভ্যন্তরীণ রুটে উড়ান কমাচ্ছে এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিমান জ্বালানির দাম ব্যাপক বেড়ে যাওয়ায় খরচ কমাতে জুন থেকে অগস্টের মধ্যে একাধিক অভ্যন্তরীণ রুটে উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থাটি।

এর আগে আন্তর্জাতিক রুটের কিছু পরিষেবাও সাময়িকভাবে কমানোর ঘোষণা করেছিল এয়ার ইন্ডিয়া। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “জুন থেকে অগস্টের মধ্যে নির্বাচিত আন্তর্জাতিক পরিষেবায় পরিবর্তনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় একই সময়ে কিছু অভ্যন্তরীণ রুটেও সাময়িকভাবে উড়ানের সংখ্যা কমানো হয়েছে।”

ক্ষতি কমানোর চাপে থাকা এয়ার ইন্ডিয়া প্রায় ২০ শতাংশ অভ্যন্তরীণ উড়ান কমাতে পারে বলে জানা গিয়েছে। এর ফলে জ্বালানি খরচ কমবে। বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই জ্বালানির পিছনে ব্যয় হয়।

এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, ইরান যুদ্ধের আগে সংস্থার বিমান জ্বালানির দাম প্রতি কিলোলিটারে প্রায় ৮০ হাজার টাকা ছিল। বর্তমানে তা বেড়ে ১ লক্ষ টাকারও বেশি হয়েছে। ফলে কিছু রুটে পরিষেবা চালিয়ে যাওয়া আর আর্থিকভাবে লাভজনক থাকছে না।

উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে ভ্যাটের হারের তারতম্যের কারণে বিমান জ্বালানির দামও আলাদা হয়।

বিমান সংস্থার আধিকারিকদের মতে, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক উড়ান কমে যাওয়ায় দিল্লি ও মুম্বইয়ের মতো কেন্দ্রগুলিতে সংযোগকারী অভ্যন্তরীণ উড়ানের চাহিদাও কমেছে। এটিও কিছু উড়ান বাতিলের অন্যতম কারণ।

বর্তমানে এয়ার ইন্ডিয়া সপ্তাহে প্রায় ৪,৪০০টি উড়ান পরিচালনা করে। এর মধ্যে প্রায় ৩,৬০০টি অভ্যন্তরীণ এবং ৮০০টি আন্তর্জাতিক পরিষেবা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এবং যাত্রী চাহিদার উপর নজর রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা পুনরায় বাড়ানো হবে।

যে যাত্রীরা এই সিদ্ধান্তে প্রভাবিত হবেন, তাঁদের বিকল্প উড়ান, বিনামূল্যে তারিখ পরিবর্তন অথবা প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থা।

খবর অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬,৮০০ কোটি টাকা, যা আগের অর্থবর্ষের তুলনায় প্রায় ১২ গুণ বেশি। ফলে সংস্থায় অতিরিক্ত অর্থ বিনিয়োগের চাপ পড়তে পারে টাটা গোষ্ঠীর উপর।

Releated Posts

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সতলুজ’ ছবির নির্মাতারা সৃজনশীল স্বাধীনতার অজুহাতে বিতর্কিত দাবিকে ইতিহাস হিসেবে তুলে ধরতে পারেন না: রাভনীত সিং বিট্টু

চণ্ডীগড়, ১২ জুলাই (আইএএনএস): ‘সতলুজ’ ছবির নির্মাতারা “সৃজনশীল স্বাধীনতা”-র অজুহাত দেখিয়ে বিতর্কিত দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে তুলে ধরার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সাত বছরে ৭ কোটি গাছ রোপণ করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী: অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গত সাত বছরে দেশের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) ৭ কোটি গাছ রোপণ করেছে…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top