News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ষায় বেহাল সোনামুড়ার রাস্তা, হাঁটুসমান জল জমে দুর্ভোগ; ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের
Image

বর্ষায় বেহাল সোনামুড়ার রাস্তা, হাঁটুসমান জল জমে দুর্ভোগ; ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের

সোনামুড়া, ১২ জুলাই: টানা বর্ষণের জেরে সোনামুড়া শহরের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা ফের সামনে এসেছে। একাধিক সড়কে হাঁটুসমান জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, আবার কোথাও জমে থাকা পানিতে হাঁসের বিচরণ চোখে পড়ছে। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার ছুটির দিনে সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া দোকান চৌমুহনী এলাকায় রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার প্রতিবাদে পথ অবরোধে সামিল হন স্থানীয়রা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

অবরোধকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সংশ্লিষ্ট সড়ক হাঁটুসমান জলে ডুবে যায়। জলাবদ্ধতার কারণে শুধু যানবাহন চলাচলই নয়, পথচারীদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় জমে থাকা জল বাড়িঘরেও ঢুকে পড়ছে, ফলে দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের আরও অভিযোগ, এই রাস্তা দিয়েই প্রতিদিন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন শাহজাহান মিয়ার যাতায়াত হলেও দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
পথ অবরোধের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখানে যান নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন শাহজাহান মিয়া। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে, কালীবাজার থেকে সোনামুড়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ বর্ষা শেষ হওয়ার পর শুরু করা হবে। পাশাপাশি, আপাতত জলাবদ্ধতা কমাতে নগর পঞ্চায়েতের উদ্যোগে ড্রেন পরিষ্কার ও অতিরিক্ত নিকাশি ব্যবস্থা করা হবে বলেও জানান।

প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় বাসিন্দারা। তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হোক, যাতে বর্ষা এলেই জলাবদ্ধতা ও দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার, আটক চোর

আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

মোবাইলের নেশায় ম্লান রাখির বাজার, বিক্রি কমায় হতাশ ব্যবসায়ীরা

আগরতলা, ২৭ আগস্ট: আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র বন্ধনের এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে ছোট, বড়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ফুটব্রিজ নির্মাণের দাবিতে ছামনুতে সড়ক অবরোধ, ভোগান্তিতে যান চলাচল

আগরতলা, ২৭ আগস্ট: ফুটব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ছামনু বিধানসভা কেন্দ্রের বাঙ্কুমারি ও মগপাড়া এলাকায় মগপাড়া-ছামনু সড়ক অবরোধ করে…

ByByReshmi Debnath Aug 27, 2026

শিক্ষক স্বল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত শম্ভু চন্দ্র পাড়া এস বি স্কুল, দ্রুত সমাধানের দাবি

আগরতলা, ২৭ আগস্ট: শিক্ষক স্বল্পতাসহ একাধিক পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত লেম্বুছড়া এলাকার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুল। দীর্ঘদিন…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top