News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০ হাজার বাংলাদেশি টাকা সহ আটক বাংলাদেশি যুবক, বিএসএফের ভূমিকায় ক্ষোভ
Image

১০ হাজার বাংলাদেশি টাকা সহ আটক বাংলাদেশি যুবক, বিএসএফের ভূমিকায় ক্ষোভ

আগরতলা, ২৫ মে :এয়ারপোর্ট থানাধীন তেবারিয়া বি.ও.পি-র অন্তর্গত সীমান্ত এলাকায় বাংলাদেশি যুবককে আটক করে স্থানীয় জনতা। ধৃত যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০ হাজার বাংলাদেশি টাকা। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বামুটিয়া এলাকায়।

আটক যুবকের নাম বিল্লাল শেখ বলে জানা গেছে। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দাবি করে, রাজ্যের বিটারবন এলাকায় থেকে আগরতলার রামনগরে শ্রমিকের কাজ করত। পরে এক দালালের মাধ্যমে ৮ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। তবে বিএসএফের তাড়া খেয়ে সে ও তার সঙ্গে থাকা আরও তিনজন সীমান্ত পার হতে পারেনি বলে জানায় ধৃত যুবক।

তবে স্থানীয়দের দাবি, বিল্লাল শেখের বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। রাজ্যের কোন এলাকায় সে থাকত, কিংবা কোন দালালের মাধ্যমে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি। আটক হওয়ার পর থেকেই বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তেবারিয়া বি.ও.পি-তে যোগাযোগ করলে বিএসএফের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করা হয় বলে অভিযোগ। এতে বিএসএফের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয়রাই ধৃত বাংলাদেশি যুবক বিল্লাল শেখকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, সম্প্রতি বামুটিয়া এলাকায় একাধিক গরু চুরির ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল। তারই মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী আটক হওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top