News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অধ্যাপক বদলির প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা
Image

অধ্যাপক বদলির প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা

বিলোনিয়া, ২৫ মে : অধ্যাপক বদলির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বিলোনিয়ার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। সোমবার সকাল থেকে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কলেজ চত্বরে।

বিক্ষোভের জেরে কলেজের অধ্যক্ষ ভিতরে আটকে পড়েন বলে অভিযোগ। পাশাপাশি অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও কর্মচারীরাও কলেজে প্রবেশ করতে পারেননি। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, একসঙ্গে মোট চারজন অধ্যাপককে বদলি করায় কলেজে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে।

ছাত্রছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরেই কলেজে শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যেই অধ্যাপক বদলির সিদ্ধান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তাই অবিলম্বে বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

এদিকে টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিক্ষোভে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এতক্ষণ পেরিয়ে গেলেও ঘটনাস্থলে কোনও উচ্চপদস্থ আধিকারিক পৌঁছাননি।

বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন ছাত্রছাত্রী। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, আন্দোলনের সময় আট থেকে দশজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top