News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে দুই কমিশন গঠন পশ্চিমবঙ্গ সরকারের
Image

দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে দুই কমিশন গঠন পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৮ মে: নবনির্বাচিত বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার সোমবার “প্রাতিষ্ঠানিক দুর্নীতি” এবং “মহিলাদের বিরুদ্ধে অপরাধ” সংক্রান্ত অভিযোগের তদন্তে দুটি পৃথক কমিশন গঠনের ঘোষণা করেছে। দুটি কমিশনের নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্ট-এর অবসরপ্রাপ্ত বিচারপতিরা।

সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, জুন মাস থেকে কমিশন দু’টি কাজ শুরু করবে।

তিনি জানান, “প্রাতিষ্ঠানিক দুর্নীতি” সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। অন্যদিকে, “মহিলাদের বিরুদ্ধে অপরাধ” সংক্রান্ত তদন্ত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে এই দুই কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব আনুষ্ঠানিক অনুমোদন পায়।

মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত কমিশনে পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের অতিরিক্ত মহাপরিচালক দাময়ন্তী সেন-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক বছরে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত বড় অপরাধের তথ্য ও প্রমাণ সংগ্রহে তিনি নজরদারির দায়িত্ব পালন করবেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষকে সুবিধা পেতে ঘুষ দিতে হয়েছে এবং সরকারি কর্মী, পঞ্চায়েত প্রতিনিধি, কাউন্সিলর ও দালালচক্র এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, দুই কমিশনকে প্রশাসনিক সহায়তা দেবেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ।

মুখ্যমন্ত্রীর কথায়, কমিশন কাজ শুরু করার ৩০ দিনের মধ্যে সুপারিশ জমা দিতে পারে। সেই সুপারিশের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করবে এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top