News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের
Image

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান সফরে রয়েছে। শ্রী দেবের নেতৃত্বে ভারত-ভুটান সফরের প্রতিনিধি দল আজ ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সাথে দুদেশের সার্বিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে বৈঠক করেন। এই প্রতিনিধি দলে এছাড়াও রয়েছেন রাজ্যসভা উপ-সভাপতি হরিবংশ নারায়ণ সিং-ও।

সাংসদ বিপ্লব কুমার দেব আশা ব্যক্ত করেন, দুদেশের মধ্যে নিয়মিত আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে এই মতবিনিময় চলমান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বন্ধুত্বপূর্ণ এই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে, ভুটান প্রতিনিধি দলকে ভারত আসার আমন্ত্রণ জানান। জানা গেছে, এই আবেদন সারা দিয়ে, ভুটানের প্রধানমন্ত্রী ও রাজা আগামী সংসদ অধিবেশনের সময়ে ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে।

ভারত-ভুটান সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রূপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার মত অত্যন্ত সম্মানজনক সুযোগ করে দেওয়ার জন্য তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকেও আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে ভারতীয় সংসদে বিভিন্ন সংসদীয় ফ্রেন্ডশিপ গ্ৰুপ গঠনের পর, এই ধরণের কোনো সংসদীয় প্রতিনিধি দলের সভাপতি হিসেবে সংশ্লিষ্ট দেশে সরকারি সফরে যাওয়া প্রথম ব্যক্তি হলেন, সাংসদ বিপ্লব কুমার দেব। যা এই সফরে দুদেশের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং ভুটানের সঙ্গে বহুমুখী সম্পর্কের প্রতি ভারতের গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। ভুটানে আন্তরিকতা ও আতিথেয়তার সাথে স্বাগত জানানোর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতাও জানান বিপ্লব কুমার দেব।

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top