News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল
Image

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ত্রিপুরা এক নিরাপদ, সহনশীল এবং আদর্শ রাজ্যে পরিণত হয়েছে। আজ আগরতলায় ২১ সেক্টর আসাম রাইফেলসের সদর দপ্তরে আলফা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মিলিটারি সিভিল ফিউশন শীর্ষক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন।

আলোচনাসভায় রাজ্যপাল বলেন, বর্তমানে বহু দেশ সামরিক সহযোগিতা, কৌশলগত পরামর্শ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের জন্য ভারতের সহযোগিতা চাইছে। যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতি আস্থা ও দক্ষতার প্রতিফলন হিসেবেই পরিগণিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রসঙ্গও তিনি তুলে ধরেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, বি.এস.এফ. ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই.জি. অলক কুমার চক্রবর্তী, ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডেন্ট ডি.কে. সিং, রাজ্যের স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, ২১ সেক্টর আসাম রাইফেলসের ডি.আই.জি. ও কমান্ডেন্ট ব্রিগেডিয়ার নিশান চান্দেল।

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top