News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ের পাশে পোলট্রি ফার্মের দুর্গন্ধে সমস্যায় পড়ুয়ারা, তদন্তে প্রশাসন
Image

বিদ্যালয়ের পাশে পোলট্রি ফার্মের দুর্গন্ধে সমস্যায় পড়ুয়ারা, তদন্তে প্রশাসন

আগরতলা, ১৪ মে : বিদ্যালয় সংলগ্ন অবৈজ্ঞানিকভাবে গড়ে ওঠা একটি পোলট্রি ফার্মের দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের। ঘটনাটি সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার পশ্চিমাংশের দুর্গানগরস্থিত শিবনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়কে কেন্দ্র করে।

অভিযোগ, বিদ্যালয় থেকে মাত্র ৩০ থেকে ৩৫ মিটার দূরত্বে আগরতলার বাসিন্দা সিমারানী সরকার একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন। স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অবৈধভাবে এই ফার্ম পরিচালনা করা হচ্ছে। ফার্মের অপরিচ্ছন্ন পরিবেশ ও তীব্র দুর্গন্ধের কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে। এতে বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এবং অনেকেই বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জুরানী সরকার বিষয়টি নিয়ে বিশালগড় মহকুমা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম প্রশেনজিৎ দাস সহ এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান।

প্রশাসনের আধিকারিকদের দেখে স্থানীয় বাসিন্দারাও একত্রিত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ডিসিএম প্রশেনজিৎ দাস জানান, পোলট্রি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top