News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাটারি চালিত টমটমে মহাকরণে মন্ত্রী রতন লাল নাথ
Image

জ্বালানি সাশ্রয়ে ব্যাটারি চালিত টমটমে মহাকরণে মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১৪ মে : জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মন্ত্রী রতন লাল নাথ। সরকারি এসকর্ট ও গাড়িবহর ছেড়ে ব্যাটারি চালিত টমটম রিকশায় করে নিজ বাড়ি থেকে মহাকরণে পৌঁছান তিনি।

মন্ত্রী রতন লাল নাথ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার আহ্বানে সাড়া দিয়েই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, জ্বালানি সাশ্রয় এবং দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, দেশে জ্বালানি নির্দিষ্ট কিছু দিনের জন্য রয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে আমাদের সকলকেই সচেতন হতে হবে। ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন সম্ভব।

তিনি আরও বলেন, ব্যাটারি চালিত যানবাহনের ব্যবহার বাড়লে একদিকে যেমন জ্বালানির উপর নির্ভরতা কমবে, তেমনি পরিবেশও অনেকটাই দূষণমুক্ত থাকবে। তিনি জানান, গতকাল থেকেই তিনি এসকর্ট ব্যবহার বন্ধ করেছেন। এখন থেকে কাছাকাছি যাতায়াত কিংবা জনসংযোগমূলক সফরে যতটা সম্ভব তাঁর সঙ্গী হবে প্রিয় বাইসাইকেল।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top