News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভাবকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য, ৪৪৫ নম্বর পেল বাশপুকুরের তৃষা দেবনাথ
Image

অভাবকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য, ৪৪৫ নম্বর পেল বাশপুকুরের তৃষা দেবনাথ

আগরতলা, ১৪ মে : প্রবল ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিকতা থাকলে অভাব কখনও সাফল্যের পথে বাধা হতে পারে না। সেই বাস্তব উদাহরণ তৈরি করলেন বাশপুকুর এলাকার মেধাবী ছাত্রী তৃষা দেবনাথ। আর্থিক অনটনের মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৪৫ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

বাঁশপুকুর এলাকার বাসিন্দা দীপক দেবনাথের মেয়ে তৃষা। বর্তমানে পরিবার নিয়ে মেলাঘরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন তারা। তৃষার বাবা পেশায় একজন গাড়িচালক। প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হয়েছে তাকে। সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের স্বপ্নপূরণে কোনও খামতি রাখেননি তিনি।

এ বছর ‘পিএম শ্রী মেলাঘর ক্লাস টুয়েলভ বালিকা বিদ্যালয়’ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় তৃষা। ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, সে মোট ৪৪৫ নম্বর অর্জন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি বিষয়েই তিনি ৮৯-এর বেশি নম্বর পেয়েছেন।

নিজের এই সাফল্য প্রসঙ্গে তৃষা বলেন, “অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। বাবা সারাদিন গাড়ি চালিয়ে আমার পড়াশোনার সমস্ত প্রয়োজন মেটানোর চেষ্টা করেছেন। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গৃহ শিক্ষকদের অনেক বড় অবদান রয়েছে। ভবিষ্যতে আমি মাস্টার ডিগ্রি অর্জন করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই।”

তৃষার গৃহ শিক্ষকও তার এই সাফল্যে অত্যন্ত খুশি। তিনি জানান, তৃষা শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। নিয়মিত অধ্যবসায় এবং একাগ্রতার ফলেই আজ এই সাফল্য এসেছে।

তৃষার এই লড়াই এবং সাফল্য শুধু মেলাঘর নয়, গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে। এখন সকলের নজর, ভবিষ্যতে এই মেধাবী ছাত্রী তার স্বপ্নপূরণের পথে কতদূর এগিয়ে যেতে পারেন।

Releated Posts

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিশ্রামগঞ্জে বলেরো পিকআপ ও মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ 

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৮ জুন: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাজার ইটভাট্টা এলাকায়।…

ByByReshmi Debnath Jun 29, 2026

বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৮ জুন: বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রবিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ের হলঘরে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন

সাব্রুম, ২৮ জুন: সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার সড়কে রবিবার সন্ধ্যায় একটি বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top