News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে প্রাক্তন অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য
Image

ধর্মনগরে প্রাক্তন অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ১৪ মে: দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ধর্মনগর কলেজের প্রাক্তন অধ্যাপক সুজিত চক্রবর্তী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে মানসিক চাপেও ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ক্ষমা চৌধুরী। বহিরাজ্যে নিয়ে গিয়েও চিকিৎসা করানো হয়েছে। কিন্তু শারীরিকভাবে তিনি তেমন সুস্থ হতে পারবেন না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তার পর থেকেই মানসিকভাবে আরো ভেঙে পড়েছেন বলে দাবি পরিবারের। আজ সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে সুজিত চক্রবর্তী নিজের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী বলে উল্লেখ করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক মহল ও এলাকাজুড়ে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top