News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব
Image

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে শুরু হতে চলেছে মণ্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান দলের প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

তিনি জানান, বৃহস্পতিবার ৮ টাউন বড়দোয়ালি মণ্ডলে শুরু হবে এই মণ্ডল প্রশিক্ষক প্রশিক্ষণ শিবির। দুইদিন একরাত্রিব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেবেন সংশ্লিষ্ট মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক, মণ্ডলস্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুর এলাকার প্রধান ও উপ-প্রধান সহ দলের একাধিক পদাধিকারী।

প্রশিক্ষণ শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের। এছাড়াও দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারাও অংশ নেবেন বলে জানা গিয়েছে।
সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হল মণ্ডল স্তরের নেতৃত্বকে আরও দক্ষ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলা। পাশাপাশি দলের আদর্শ, নীতি, কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হবে অংশগ্রহণকারীদের।

তিনি আরও জানান, প্রশিক্ষণের মাধ্যমে কার্যকর্তাদের সমাজসেবামূলক কাজে আরও বেশি করে যুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসংযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে দলের ভাবমূর্তি আরও সুদৃঢ় করার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হবে এই শিবিরে।

প্রদেশ বিজেপি মুখপাত্র জানান, শুধু মণ্ডল স্তরেই নয়, আগামী দিনে জেলা ও রাজ্য স্তরেও একই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এই প্রশিক্ষণ শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করেন তিনি।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top