News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর
Image

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম পর্যালোচনায় তিনদিনের সফরে এসেছে জাইকা ইন্ডিয়া মিশনের প্রতিনিধি দল। ১১ থেকে ১৩ মে পর্যন্ত চলা এই সফরে সোমবার আগরতলায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রকল্পের সিইও ও প্রজেক্ট ডিরেক্টর স্মতি বানুমতী জি, আইএফএস। প্রতিনিধিদলে রয়েছেন জাইকা ইন্ডিয়ার প্রজেক্ট ফর্মুলেশন অ্যাডভাইজার মিস ইটো ফুমি এবং ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মিস নিষ্ঠা ভেঙ্গুরলেকর।

সফরকালে প্রতিনিধিদল রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে এসসিএটিএফওআরএম প্রকল্পের বিভিন্ন চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বনমন্ত্রী বন ও বননির্ভর জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং ব্যাপক সচেতনতা প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।

জাইকা মিশন গোমতী ও সিপাহীজলা জেলার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করে স্বনির্ভর গোষ্ঠী ও জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি -র সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। গোমতী জেলার কিল্লা আরএমইউ এলাকায় ওমলাক ও নহরমবাড়াল জেএফএমসি-র সদস্যদের সঙ্গে প্রতিনিধিদল আলোচনা করে এবং বিভিন্ন প্ল্যান্টেশন এলাকা পরিদর্শন করে। পাশাপাশি মডেল-১ চেক ড্যাম পরিদর্শন ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাঁরা।

এছাড়াও কিল্লা আরএমইউ-র অধীনে ৫টি জেএফএমসি ও ১২টি স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে গড়ে ওঠা মধুচাষ ক্লাস্টারও পরিদর্শন করা হয়, যেখানে প্রায় ২০০ জন উপভোক্তা যুক্ত রয়েছেন। এদিন উপভোক্তাদের মধ্যে মৌচাষের বাক্স বিতরণ করা হয় এবং মধুচাষভিত্তিক জীবিকায় যুক্ত পরিবারগুলির সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিরা।
প্রতিনিধিদল সানলাইট স্বনির্ভর গোষ্ঠীর শূকর পালন প্রকল্প এবং মান্থাক স্বনির্ভর গোষ্ঠীর মৎস্যচাষভিত্তিক জীবিকা কার্যক্রমও ঘুরে দেখেন।

পরবর্তীতে সিপাহীজলা জেলার মেলাঘর আরএমইউ-র অন্তর্গত ইন্দুরিয়া বিট এলাকায় নির্মিত মডেল-৩ আরসিসি চেক ড্যাম এবং চরিলাম আরএমইউ-র অধীনে গড়ে ওঠা মাশরুম ক্লাস্টার পরিদর্শন করেন জাইকা মিশনের সদস্যরা।

এদিকে, ত্রিপুরার পিসিসিএফ ও এইচওএফএফ শ্রী আর কে সমল, আইএফএস-এর উপস্থিতিতে সিপাহীজলা চিড়িয়াখানায় জাইকা প্রকল্পের অধীনে একটি সুভেনির শপের উদ্বোধন করা হয়।
আগামী বুধবার প্রতিনিধিদল পশ্চিম ত্রিপুরা জেলার সুবলসিং বাঁশ ক্লাস্টারের অধীনে বাঁশ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবে। এছাড়া ত্রিপুরা বাঁশ মিশনের সহযোগিতায় উপভোক্তাদের মধ্যে বাঁশের গয়না তৈরির কিট বিতরণ করা হবে। সফরের শেষ দিনে প্রতিনিধিদল পিসিসিএফ ও এইচওএফএফ-এর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেবে। এরপর তারা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

বিভেদমূলক সার্কুলার প্রত্যাহারের দাবিতে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে তিপ্রামথার ডেপুটেশন

আগরতলা, ১২ মে:  রাজ্য সরকারের জারি করা “বিভেদমূলক সার্কুলার” প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার আগরতলার মহাকরণে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top