News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভেদমূলক সার্কুলার প্রত্যাহারের দাবিতে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে তিপ্রামথার ডেপুটেশন
Image

বিভেদমূলক সার্কুলার প্রত্যাহারের দাবিতে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে তিপ্রামথার ডেপুটেশন

আগরতলা, ১২ মে:  রাজ্য সরকারের জারি করা “বিভেদমূলক সার্কুলার” প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার আগরতলার মহাকরণে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করলেন তিপ্রামথার বিধায়ক ও এমডিসিরা।
এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক ফিলিপ রিয়াং, বিধায়ক পাথান লাল জমাতিয়া, এমডিসি সুরোজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা এবং এমডিসি জেমস দেববর্মা।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা অভিযোগ করেন, রাজ্য সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার ফলে এডিসি এলাকার লাইসেন্সধারীরা নন-এডিসি এলাকার টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না। তাঁর দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিভেদমূলক এবং এর ফলে এডিসি এলাকার ঠিকাদার ও ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের অন্য কোনো রাজ্যে এ ধরনের নিয়মের নজির নেই। তাই অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে। রঞ্জিত দেববর্মা জানান, বিষয়টি নিয়ে খুব শীঘ্রই পূর্ত দফতরের সচিব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top