News Flash

Image

অসমের উন্নয়নের স্বার্থেই মানুষ এনডিএ-কে ঐতিহাসিক জনাদেশ দিয়েছে : অতুল বরা

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থেই রাজ্যের মানুষ টানা তৃতীয়বারের জন্য এনডিএ জোটকে ঐতিহাসিক জনাদেশ দিয়েছে বলে মন্তব্য করলেন অসম গণ পরিষদ-এর সভাপতি অতুল বরা। সোমবার নতুন অসম সরকারে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

গুয়াহাটির খানাপাড়ায় আজ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। একইসঙ্গে এটি অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদ।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন আরও চারজন মন্ত্রী শপথ নিচ্ছেন। বিজেপির তরফে রয়েছেন রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ। শরিক দল এজিপি-এর তরফে অতুল বরা এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট-এর তরফে চরণ বোরো মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে বিধানসভার স্পিকার পদের জন্য এনডিএ প্রার্থী করা হয়েছে।

অতুল বরা বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। টানা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার শপথ নিতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও এসেছেন। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে যোগ দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতেই অসমের মানুষ এনডিএ-কে ঐতিহাসিক সমর্থন দিয়েছে। এজন্য আমি রাজ্যের জনগণকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”

মন্ত্রীত্বের দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান অতুল বরা।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top