News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সপ্তম শ্রেণির গণিত বইয়ের প্রচ্ছদে ‘রাহু-কেতু’র ছবি, অপসারণের দাবিতে এসসিইআরটি অধিকর্তার কাছে এসএফআই-এর ডেপুটেশন
Image

সপ্তম শ্রেণির গণিত বইয়ের প্রচ্ছদে ‘রাহু-কেতু’র ছবি, অপসারণের দাবিতে এসসিইআরটি অধিকর্তার কাছে এসএফআই-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে: রাজ্যের সপ্তম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের প্রচ্ছদে ‘রাহু-কেতু’র কাল্পনিক ছবি ব্যবহার এবং অবৈজ্ঞানিক চিত্র তুলে ধরার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। সোমবার এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এসসিইআরটি-র অধিকর্তার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়।

সংগঠনের অভিযোগ, গণিতের মতো বিজ্ঞানভিত্তিক বিষয়ের পাঠ্যবইয়ের প্রচ্ছদে পৌরাণিক ও কাল্পনিক রাহু-কেতুর ছবি ব্যবহার করে অবৈজ্ঞানিক বার্তা দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এসএফআই-এর মতে, শিক্ষাব্যবস্থায় বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার পরিবর্তে এ ধরনের প্রচ্ছদ কুসংস্কার ও অবৈজ্ঞানিক ধারণাকে প্রশ্রয় দিচ্ছে।

ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে সপ্তম শ্রেণির গণিত বইয়ের ওই প্রচ্ছদ প্রত্যাহার করে নতুন প্রচ্ছদসহ সংশোধিত বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়।

এসএফআই নেতৃত্বের বক্তব্য, শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী ধারায় পরিচালিত করতে হলে পাঠ্যবইয়ের বিষয়বস্তু ও উপস্থাপনায় বিশেষ সতর্কতা প্রয়োজন। তাই দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এসসিইআরটি কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top