নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে: গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের পূর্ণনির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে তাল মিলিয়ে ঊনকোটি জেলার কৈলাশহরের টাউন কালীবাড়িতে পালিত হল ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমনাথ মন্দিরে পূজা ও ধ্বজ উত্তোলনের অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, সমাজসেবক উত্তম দে এবং জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সহ-অধিকর্তা অজয় দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। নৃত্য ও সঙ্গীতের পাশাপাশি মঞ্চস্থ করা হয় ‘মহিষাসুর মর্দিনী’ নাটক। অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিল জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তর।
অন্যদিকে, খোয়াই জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুভাষ পার্কস্থিত কালী মন্দির প্রাঙ্গনেও পালিত হয় ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের মাধ্যমে সোমনাথ মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব



















