News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মৎস্যজীবীর, একদিন পর উদ্ধার দেহ
Image

ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মৎস্যজীবীর, একদিন পর উদ্ধার দেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হল এক মৎস্যজীবীর মৃতদেহ। মৃতের নাম নারায়ণ শুক্ল দাস (৬৯)। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে তীথমুখ-কড়াইছড়া এলাকায়।

জানা গেছে, শনিবার সকালে প্রতিদিনের মতো মাছ ধরতে ডুম্বুর জলাশয়ে যান নারায়ণ শুক্ল দাস। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে রবিবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ ডুম্বুর জলাশয়ের তীথমুখ এলাকায় তার মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় যতনবাড়ি দমকল বাহিনী এবং নতুনবাজার থানার পুলিশ। দমকল কর্মী ও পুলিশ যৌথভাবে মৃতদেহ উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনুমান, মাছ ধরার সময় অসাবধানতাবশত জলাশয়ে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top