News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো থেকে চুরি হওয়া ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার দুই
Image

অটো থেকে চুরি হওয়া ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার দুই

আগরতলা, ৯ মে : আগরতলার সরকার নার্সিংহোম সংলগ্ন এলাকা থেকে একটি অটো গাড়ি থেকে চুরি হওয়া প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, সন্ধ্যার সময় সরকার নার্সিংহোম এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি অটো থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুই চোর। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে আগরতলা পশ্চিম থানার পুলিশ।

পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে দুই চোরকে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয় প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার।

গোটা ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দেবপ্রসাদ দত্ত। তিনি জানান, পুলিশের দ্রুত পদক্ষেপ ও তদন্তের ফলেই চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top