News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘরের তকসাপাড়ায় পুলিশের বড় সাফল্য: ড্রাম ভর্তি ১৪৮ কেজি গাঁজা সহ আটক ১
Image

মেলাঘরের তকসাপাড়ায় পুলিশের বড় সাফল্য: ড্রাম ভর্তি ১৪৮ কেজি গাঁজা সহ আটক ১

আগরতলা, ৯ মে: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। তকসাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল ত্রিপুরা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১৪৮ কেজি শুকনো গাঁজা এবং আটক করা হয়েছে এক যুবককে।

জানা গেছে, মেলাঘর থানার অন্তর্গত তকসাপাড়া মনিরাম এলাকায় মাদক মজুত রাখা হয়েছে বলে গোপন খবর পায় ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখা। সেই তথ্যের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ, এসটিএফ এবং টিএসআর-এর যৌথ বাহিনী শনিবার অতর্কিতে অভিযান চালায়।

অভিযান চলাকালীন বসিরাই দেববর্মা নামে এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাম ভর্তি বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ প্রায় ১৪৮ কেজি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বসিরাই দেববর্মাকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং আটক যুবককে পরবর্তী সময়ে মেলাঘর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

ঘটনার বিষয়ে মেলাঘর থানার ইন্সপেক্টর সুবীর সাহা বলেন,
“গোপন খবরের ভিত্তিতে আমরা তকসাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালাই। সেখান থেকে প্রায় ১৪৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।”

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের এই সাফল্যে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top