News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক
Image

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মীয়মাণ শৌচালয়ের গর্তে নেমে সেখানে ‘বড় মা’ রয়েছেন দাবি করে দীর্ঘক্ষণ ধ্যানে বসে থাকেন ওই যুবক। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করেন।

জানা গেছে, উত্তর ব্রজপুর এলাকার বাসিন্দা স্বপন বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাস আচমকাই বাড়ির নির্মীয়মাণ শৌচালয়ের গর্তের কাছে গিয়ে দাবি করতে শুরু করেন, সেখানে নাকি ‘বড় মা’ অবস্থান করছেন। এরপর সুযোগ বুঝে তিনি গর্তের ভিতরে লাফিয়ে পড়েন এবং দীর্ঘক্ষণ ধ্যানে বসে থাকেন বলে পরিবারের সদস্যরা জানান।

হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু সময়ের চেষ্টায় যুবককে গর্ত থেকে উদ্ধার করেন। এরপর তাকে নিরাপদে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, যুবকের আচরণ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। বর্তমানে এই ঘটনাই এলাকাজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top