News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে ব্যবহৃত দ্বিতীয় বাইক উদ্ধার, তদন্তে নতুন তথ্য পুলিশের
Image

চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে ব্যবহৃত দ্বিতীয় বাইক উদ্ধার, তদন্তে নতুন তথ্য পুলিশের

কলকাতা, ৮ মে (আইএএনএস): শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। তদন্তকারীরা শুক্রবার খুনের ঘটনায় ব্যবহৃত দ্বিতীয় মোটরবাইকটিরও সন্ধান পেয়েছে এবং সেটি উদ্ধার করেছে।

গত ৬ মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এই খুনের ঘটনা ঘটে। প্রথমে জানা গিয়েছিল, বিজেপির একটি কর্মসূচি থেকে বাড়ি ফেরার সময় রথের গাড়িকে একটি মোটরবাইক অনুসরণ করছিল। তবে রাজ্য পুলিশের সূত্রে পরে জানা যায়, আসলে দুটি মোটরবাইক রথের গাড়ির পিছু নিয়েছিল।

এর মধ্যে একটি বাইক বৃহস্পতিবার মধ্যমগ্রামের দোহারিয়া মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয়। শুক্রবার তদন্তকারীরা দ্বিতীয় বাইকটিও বারাসতের একটি রেলগেটের কাছে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান।

এর আগে পুলিশ সেই চারচাকাও উদ্ধার করেছিল, যা রথের গাড়ির পথ আটকে দিয়েছিল। তদন্তকারীদের অনুমান, ওই গাড়ির সাহায্যেই মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা রথের গাড়ি থামিয়ে কাছ থেকে পরপর গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বুধবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ মধ্যমগ্রামে নিজের বাড়ি ফেরার পথে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গাড়ির চালক বুদ্ধদেব বেরা গুলিবিদ্ধ হন এবং বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন, উদ্ধার হওয়া চারচাকা গাড়ি এবং প্রথম মোটরবাইকের নম্বরপ্লেট ভুয়ো ছিল। পুলিশের সন্দেহ, শুক্রবার উদ্ধার হওয়া দ্বিতীয় বাইকটির নম্বরপ্লেটও জাল।

রাজ্য পুলিশের এক সূত্রের দাবি, যেভাবে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে, তাতে স্পষ্ট যে পরিকল্পনাটি অনেক আগে থেকেই করা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে রথের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। সূত্রের আরও দাবি, আততায়ী যেভাবে রথের গাড়ির পাশে এসে দাঁড়িয়ে কাছ থেকে অন্তত ১০ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়, তাতে মনে করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত অভিজ্ঞ ও পেশাদার শার্পশুটার।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top