News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেআইনিভাবে ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এবিভিপির স্মারকলিপি
Image

বেআইনিভাবে ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এবিভিপির স্মারকলিপি

 আগরতলা, ৭ মেঃ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স কলেজে সেমিস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বৃহস্পতিবার এবিভিপি ত্রিপুরা প্রদেশের এক প্রতিনিধিদল কলেজ কর্তৃপক্ষ এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং একটি স্মারকলিপি প্রদান করে।

এবিভিপির অভিযোগ, বর্তমানে কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার সময় নির্দিষ্ট ফি কাঠামোর কথা জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে মাঝপথে হঠাৎ করে সেমিস্টার ফি বৃদ্ধি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং অযৌক্তিক। এর ফলে বহু ছাত্র-ছাত্রী আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে দাবি সংগঠনের।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলেও তারা ফি বৃদ্ধির কোনও সন্তোষজনক কারণ দেখাতে পারেননি। এরপরই এবিভিপির পক্ষ থেকে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি তুলে ধরা হয়।
এবিভিপি দাবি জানিয়েছে, অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করে ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।

Releated Posts

টেট উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মেঃ ২০২৪ সালে টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৫৬ জন প্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে…

ByByReshmi Debnath May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

কলকাতা, ৭ মে : মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবি রাজ্যের বিধানসভা ভেঙে…

ByBySandeep Biswas May 7, 2026

৯ মে জাতীয় লোক আদালত, নিষ্পত্তির জন্য তোলা হবে ২৫ হাজারের বেশি মামলা

আগরতলা, ৭ মে : আগামী ৯ মে রাজ্যে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। ত্রিপুরা হাইকোর্ট…

ByByTaniya Chakraborty May 7, 2026

৮ মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল

আগরতলা, ৭ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই)-এর অধীন পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top