News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতালে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের সিইএলসি কিটের মাধ্যমে আধার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
Image

আইজিএম হাসপাতালে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের সিইএলসি কিটের মাধ্যমে আধার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

আগরতলা, ৬ মে: আগরতলার আইজিএম হাসপাতালে আজ শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য সিইএলসি (চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লাইন্ট) কিটের মাধ্যমে আধার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়। এই পরিষেবার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা। উক্ত পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, শিশুদের ডিজিটাল পরিচয় নিশ্চিত করতে এই উদ্যোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাসপাতাল থেকেই শিশুদের আধার নিবন্ধনের সুবিধা চালু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং নবজাতক ও শিশুদের দ্রুত সরকারি পরিষেবার আওতায় আনা সম্ভব হবে। তিনি আরও জানান, জন্মের পর থেকেই আধার নিবন্ধনের সুবিধা চালু হওয়ায় স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও অন্যান্য সরকারি পরিষেবার সঙ্গে শিশুদের সহজে সংযুক্ত করা যাবে।

উল্লেখ্য, এই সিইএলসি (চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লাইন্ট কিট হলো ইউআইডিএআই-এর একটি আধুনিক আধার নিবন্ধন ব্যবস্থা, যা বিশেষভাবে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য চালু করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকেই দ্রুত ও সহজে আধার নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে অভিভাবকদের সময় ও ভোগান্তি কমবে এবং শিশুদের সরকারি পরিষেবার আওতায় আনা আরও সহজ হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটিস্থিত ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়ের ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল অভিষেক কৌশিক, ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর পি.কে বোরা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শংকর চক্রবর্তী। অনুষ্ঠানের শেষে আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ নির্মল সরকার সংশিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। আজকের অনুষ্ঠানে অংশিভিকা দত্ত নামে চার মাসের একটি শিশুকে সিইএলসি (চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লাইন্ট) কিটে ইউআইডিএআই-এর মাধ্যমে আধার নিবন্ধন করা হয়।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top