News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়ি নাকা পয়েন্টে গাঁজা সহ অটো আটক, গ্রেফতার তিন পাচারকারী
Image

চুরাইবাড়ি নাকা পয়েন্টে গাঁজা সহ অটো আটক, গ্রেফতার তিন পাচারকারী

চুরাইবাড়ি নাকা পয়েন্টে গাঁজা সহ অটো আটক, গ্রেফতার তিন পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ মে:
উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় গাঁজা সহ একটি অটো-রিক্সা আটক করেছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ত্রিপুরা থেকে অসমমুখী একটি অটো-রিক্সায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নাকা চেকিং চলাকালীন পুলিশ সেটিকে আটক করে তল্লাশি চালায়। অটোতে থাকা তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের ব্যাগ তল্লাশি করা হলে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

এরপরই পুলিশ তিনজনকেই আটক করে এবং পরে গ্রেফতার করে।
ধৃতদের পরিচয় হলো— সুমন দেবনাথ (৩৩), পিতা মৃত নীলকান্ত দেবনাথ, বাড়ি পূর্ব হাফলং ৪ নম্বর ওয়ার্ড, অসম; পূজন দাস (২৪), পিতা দিলীপ দাস এবং কার্তিক দাস (২৪), পিতা রাজেন্দ্র দাস। পূজন ও কার্তিক দুজনেই অসমের শিলচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অবৈধ মাদক পাচারের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগসূত্র রয়েছে কিনা, সেই দিকেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top