News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দরিদ্র ছাত্রের পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়
Image

দরিদ্র ছাত্রের পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মেঃ চড়িলাম ব্লকের মধ্য ব্রজপুর এলাকার এক দরিদ্র চতুর্থ শ্রেণির ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল নজির গড়লেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তাঁর এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে প্রশংসার ঢেউ উঠেছে।

জানা গেছে, মধ্য ব্রজপুর এলাকার বাসিন্দা নয়ন রবি দাস ব্রজপুর উচ্চ বিদ্যালয়ের প্রাইমারি সেকশনের চতুর্থ শ্রেণির ছাত্র। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়নের বাবা কৃষ্ণ রবিদাস চড়িলাম ব্লক রোডের পাশে বসে জুতো সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। দিনভেদে তাঁর আয় কখনও ২০ টাকা, কখনও ৩০ টাকা। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতেই হিমশিম খেতে হয় তাঁকে।

সরকারি পাঠ্যপুস্তক পেলেও আর্থিক অনটনের কারণে ছেলের জন্য নোটবই কিংবা প্রাইভেট টিউটরের ব্যবস্থা করতে পারছিলেন না কৃষ্ণ রবিদাস। ফলে পড়াশোনায় সমস্যার মুখে পড়ছিল ছোট্ট নয়ন।

এই খবর জানতে পেরে বুধবার দুপুরে এক মানবিক পদক্ষেপ নেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তিনি নিজে গিয়ে নয়নের হাতে প্রায় এক হাজার টাকা মূল্যের নোটবই, খাতা ও কলম তুলে দেন। পাশাপাশি পরিবারের জন্য এক মাসের খাদ্যসামগ্রীও প্রদান করেন।

ওসির এই উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়ে নয়নের পরিবার। এলাকাবাসীর বক্তব্য, বর্তমান সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই বিরল। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মার এই কাজ প্রমাণ করে দিল— “মানুষ মানুষের জন্য” শুধু কবিতার পংক্তি নয়, বাস্তবেও তা সম্ভব।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top