News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘদিন পলাতক এনডিপিএস মামলার অভিযুক্ত গ্রেপ্তার, যাত্রাপুরে চাঞ্চল্য
Image

দীর্ঘদিন পলাতক এনডিপিএস মামলার অভিযুক্ত গ্রেপ্তার, যাত্রাপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, যাত্রাপুর, ৫ মে: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে এনডিপিএস মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলো যাত্রাপুর থানার পুলিশ। ধৃতের নাম হুমায়ন হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে থানার অন্তর্গত বড়খলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি (নম্বর টিআর০১ডি৩৪৩২ আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বিপুল পরিমাণে, প্রায় ১৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তবে অভিযানের সময়ই কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত হুমায়ন হোসেন।

এরপর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে তৎপর ছিল পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত রেহাই পায়নি সে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ দক্ষিণ পাহাড়পুর এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, ধৃতকে আজই আদালতে পেশ করা হবে এবং পুরো ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top