News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিডিএস দুর্নীতি মামলায় বাংলায় ইডির তল্লাশি, ভোটের আগে চাঞ্চল্য
Image

পিডিএস দুর্নীতি মামলায় বাংলায় ইডির তল্লাশি, ভোটের আগে চাঞ্চল্য

কলকাতা, ২৫ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মাত্র চার দিন আগে রাজ্যে ফের তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি-র দল।

সূত্রের খবর, এদিন ভোরে কলকাতার সল্টলেক দফতর থেকে রওনা দেন ইডি আধিকারিকরা। তাঁদের লক্ষ্য ছিল হাবড়ার তিন ব্যবসায়ী—সাগর সাহা, পার্থ সাহা এবং রাজীব সাহার বাড়ি ও সংশ্লিষ্ট স্থানগুলি। এঁরা সকলেই চাল ব্যবসা ও রাইস মিলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

তিনজনকেই হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে দাবি তদন্তকারী সংস্থার। উল্লেখ্য, পিডিএস বা রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি জামিনে মুক্ত এবং আসন্ন নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকেই পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

এদিন সাগর সাহার শ্রীনগর এলাকার বাসভবন ছাড়াও, দেশবন্ধু পার্ক সংলগ্ন সুভাষ রোডে অবস্থিত রাজীব সাহা ও পার্থ সাহার বাড়িতেও তল্লাশি চালানো হয়।

তদন্তকারী সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া চাল ও গম বোঝাই ১৭৫টি গাড়ি বিএসএফ আটক করেছিল। শনিবারের এই তল্লাশি সেই ঘটনার সঙ্গেই যুক্ত বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি এই মামলায় বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top