News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোনোভাবেই হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, অতীতের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি : মুখ্যমন্ত্রী
Image

কোনোভাবেই হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, অতীতের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ এপ্রিল: অতীতেও বিভিন্ন সরকারের আমলে নির্বাচনোত্তর হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু এ ধরনের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি। রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আজ টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরেজমিনে পরিদর্শনে গি এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন তিনি খোয়াই জেলার হেজামারায় বিজেপির যুব কর্মী ধীরাজ দেববর্মার বাড়িতে যান।

ধীরাজ দেববর্মার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্গঠনে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকর-সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক ও দলীয় নেতৃত্ব। দিনভর তিনি আরও কয়েকটি হিংসা-প্রভাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচনের পর হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যে আইনের শাসন নিশ্চিত করাই বিজেপি সরকারের লক্ষ্য।

তিনি বলেন, সরকার ইতিমধ্যেই প্রথম পর্যায়ে ২৫৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৬৪.৫০ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে। এই সহায়তা তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার জন্য, পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতেও বিভিন্ন সরকারের আমলে নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে, কিন্তু এ ধরনের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি। রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top