News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় খুদে শিল্পীদের আঁকায় জীবন্ত সুকান্ত, বসে আঁকো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
Image

বিলোনিয়ায় খুদে শিল্পীদের আঁকায় জীবন্ত সুকান্ত, বসে আঁকো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল : একশ দশজন খুদে চিত্রশিল্পীর রঙ-তুলির টানে মঙ্গলবার জীবন্ত হয়ে উঠলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আজ সকাল ১১টা থেকে বিলোনিয়া পাবলিক লাইব্রেরি (জনগ্রন্থাগার) চত্বর ছিল পুরোপুরি কচিকাঁচাদের দখলে। বিলোনিয়া মহকুমা ভিত্তিক কবি সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির বর্ষব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এই মেগা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান বিলোনিয়ার বিধায়ক দীপংকর সেন, বিশিষ্ট লেখিকা মাধুরী লোধ, প্রস্তুতি কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তথা বিধায়ক অশোক মিত্র, রতন কুমার ভৌমিক, কবি চন্দন পাল, মধুসূদন দত্ত এবং উদযাপন কমিটির আহ্বায়ক শ্রীমান দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান হরিনারায়ণ সেনগুপ্ত, বিকাশ পাল, রতন চক্রবর্তী, জীবন শীল এবং প্রতিযোগিতার আহ্বায়ক দিলীপ কুমার দেবনাথ। শ্রদ্ধাঞ্জলি পর্বে শামিল হন উপস্থিত অভিভাবক ও প্রতিযোগীরাও।
পুষ্পার্ঘ্য অর্পণের পরেই শুরু হয় প্রতিযোগিতার মূল পর্ব।

মোট ৫টি আলাদা আলাদা বিভাগে, সাদা কাগজে রঙ-তুলির স্বতঃস্ফূর্ত প্রকাশনায় খুদে শিল্পীরা ফুটিয়ে তোলে কবি সুকান্তের জীবন ও তাঁর কাব্যের নানা দিক। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কবির জন্মশতবর্ষ উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইতিপূর্বেই কমিটির উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে কবি সম্মেলন, সাহিত্য সভা এবং দুটি রক্তদান শিবির।
উদযাপন কমিটির কর্মকর্তারা জানান, আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দেওয়াল পত্রিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। আগামী আগস্ট মাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ষব্যাপী উদযাপনের মূল সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে। এইদিনের এই সৃজনশীল প্রতিযোগিতায় কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top