News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্ডীপুরে ভিলেজ অফিস ঘিরে উত্তেজনা, শাসক-বিরোধী তরজায় ‘কর্মফল’ বিতর্ক
Image

চন্ডীপুরে ভিলেজ অফিস ঘিরে উত্তেজনা, শাসক-বিরোধী তরজায় ‘কর্মফল’ বিতর্ক

আগরতলা, ২০ এপ্রিলঃ
ঊনকোটি জেলার চন্ডীপুর ব্লকের অন্তর্গত মাইলং এডিসি ভিলেজে ভিলেজ অফিস দখলকে কেন্দ্র করে সোমবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে সাফল্যের পর তিপ্রা সমর্থকরা ভিলেজ অফিসে জড়ো হয়ে অস্থায়ী কমিটি গঠনের দাবি জানায় এবং এই মর্মে লিখিত আবেদনও জমা দেয়।

তাদের অভিযোগ, ২০১৬ সালের পর থেকে ভিলেজ কাউন্সিলের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যার ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিজেপি সমর্থকদের দাবি, বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের নজরে রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এদিকে, স্থানীয় সাধারণ মানুষের একাংশের মতে, অতীতে ভিলেজ অফিস দখল নিয়ে যে অভিযোগ উঠেছিল, তারই “কর্মফল” এখন সামনে আসছে। ফলে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়েছে।

প্রশাসন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও, দ্রুত ভিলেজ কাউন্সিল নির্বাচন না হলে ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা।

Releated Posts

খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় ব্যক্তিকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোয়াই মহকুমার তবলাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ব্যক্তি খোয়াই…

ByByReshmi Debnath Jul 22, 2026

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top