News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর পূর্ত দপ্তরে অনিয়মের অভিযোগ, ক্ষোভে কর্মীরা
Image

ধর্মনগর পূর্ত দপ্তরে অনিয়মের অভিযোগ, ক্ষোভে কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ এপ্রিল : ধর্মনগর পূর্ত দপ্তরের কার্যালয়ে একাধিক অনিয়মের গুরুতর অভিযোগ সামনে এসেছে। দপ্তরের ভেতরে নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছামতো কাজ পরিচালনার প্রবণতা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন একাংশ কর্মী। এর জেরে যোগ্য ও সিনিয়র কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

অভিযোগ অনুযায়ী, দপ্তরের কিছু কর্মী নির্ধারিত পদের বাইরে গিয়ে দায়িত্ব পালন করছেন এবং অফিসে নিজেদের নাম ও পদবী ইচ্ছামতো ব্যবহার করছেন। বিশেষ করে পূর্ণিমা সিংহ নামে এক কর্মীকে ঘিরে বিতর্ক তুঙ্গে। বর্তমানে তিনি ইউডিসি পদে কর্মরত থাকলেও, গত প্রায় আট মাস ধরে হেড ক্লার্কের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সূত্রের দাবি, পূর্ণিমা সিংহ কর্মজীবন শুরু করেন কুমারঘাটে এলডিসি পদে। পরে তিনি ধর্মনগর পিডাব্লিউ আর এন্ড ডি ডিভিশনে যোগ দেন। সম্প্রতি অফিসের প্রবেশমুখে কম্পিউটারে প্রিন্ট করা “হেড ক্লার্ক পূর্ণিমা সিংহ” লেখা প্রদর্শিত হতে দেখা যায়, যা অন্যান্য কর্মীদের মধ্যে বিস্ময় তৈরি করেছে। অভিযোগ, কোনও আনুষ্ঠানিক নিয়োগ বা প্রশাসনিক নির্দেশ ছাড়াই তিনি এই দায়িত্ব পালন করছেন।

এদিকে, এই পদের জন্য পূর্ণিমা সিংহের চেয়ে সিনিয়র আরও দু’জন কর্মী থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে কীভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে দপ্তরের অন্দরমহলে জোর আলোচনা চলছে। কার নির্দেশে বা কার মদতে এই পদায়ন হয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

অভিযোগ আরও, দপ্তরে সামগ্রিকভাবে অনিয়মের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কার্যত অফিসটির প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই প্রেক্ষিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিন্টু দেববর্মার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সবকিছু জেনেও তিনি নীরব রয়েছেন বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে দপ্তরের স্বচ্ছতা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অবিলম্বে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে আজ ধর্মনগরে আকস্মিক পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা

আগরতলা, ৬ জুন: রেগার কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিক। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

খোয়াইয়ে এনডিপিএস মামলায় অভিযুক্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ৬ জুন : এনডিপিএস আইনের একটি মামলায় খোয়াই জেলার বিশেষ আদালত এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026
Scroll to Top