News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনমত ঝুঁকছে বিজেপির দিকে, এবার বদলাবে বাংলা: মন্ত্রী রতন লাল নাথ
Image

জনমত ঝুঁকছে বিজেপির দিকে, এবার বদলাবে বাংলা: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১৯ এপ্রিল : ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ পশ্চিমবঙ্গের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন।

সেখানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিদ্যুৎ মন্ত্রী, বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমর্থনে কার্যকর্তাদের সঙ্গে ভোটের কৌশল, বুথ ম্যানেজমেন্ট ও জনসংযোগ কর্মসূচি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেন। বৈঠকে কর্মীদের উদ্যম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পরে মন্ত্রী বলেন  পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখছি, তা সত্যিই আশাব্যঞ্জক।

তিনি বলেন বাংলার মানুষ এবার উন্নয়নের পথেই এগোতে প্রস্তুত। আমার দৃঢ় বিশ্বাস, এই উৎসাহই বঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করবে।

তিনি অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কেবল ভয় ও প্রচারের রাজনীতি করছে। কিন্তু এখন ভোটাররা অনেক বেশি সচেতন। তাঁরা আর এসব প্রচারে প্রভাবিত হচ্ছেন না। এলাকায় পরিবর্তনের একটি স্পষ্ট ঢেউ দেখা যাচ্ছে এবং জনমত ক্রমশ বিজেপির দিকেই ঝুঁকছে।

ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী নাথ বলেন, ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার রাজ্যের উন্নয়নে নিরলস কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গেও সেই ধরনের উন্নয়নমুখী সরকার গঠনের জন্য আমি জনতার কাছে আহ্বান জানাই।

Releated Posts

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026
Scroll to Top