News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুতে আসন বাড়াতে চেয়েছিল কেন্দ্র, ডিএমকে-কংগ্রেস বাধা দিয়েছে: অমিত শাহ
Image

তামিলনাড়ুতে আসন বাড়াতে চেয়েছিল কেন্দ্র, ডিএমকে-কংগ্রেস বাধা দিয়েছে: অমিত শাহ

কোয়েম্বাটুর, ১৯ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুতে বিধানসভা আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব কেন্দ্র দিয়েছিল, কিন্তু ডিএমকে-কংগ্রেস জোট তা আটকে দিয়েছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার ইরোড জেলার মোদাকুরিচিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র রাজ্যে বিধানসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

তাঁর অভিযোগ, “সংকীর্ণ রাজনৈতিক চিন্তাভাবনা ও স্বার্থের কারণে ডিএমকে ও কংগ্রেস এই উদ্যোগে বাধা দিয়েছে।”

তিনি আরও বলেন, “এই ষড়যন্ত্র আমরা মেনে নেব না। এনডিএ সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং ডিলিমিটেশন বিল সংসদে পাশ করানো হবেই।”

মহিলা সংরক্ষণ নিয়েও বিরোধীদের কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, ডিএমকে-কংগ্রেস জোটের মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে প্রকৃত সদিচ্ছার অভাব রয়েছে।

রাজ্য রাজনীতির প্রসঙ্গে ডিএমকে নেতৃত্বের বিরুদ্ধে ‘পরিবারতন্ত্র’-এর অভিযোগ তোলেন শাহ। নাম না করেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি থেকে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং পরবর্তী প্রজন্ম হিসেবে উদয়নিধি স্ট্যালিনের প্রসঙ্গ টেনে বলেন, “দশকের পর দশক ক্ষমতা একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।”

তামিলনাড়ুতে এআইএডিএমকে-নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষে সওয়াল করে তিনি বলেন, এই জোট ক্ষমতায় এলে রাজ্যের ‘হারানো গৌরব’ ফিরিয়ে আনা হবে।

একই সঙ্গে দুর্নীতি রোধ ও আইনশৃঙ্খলা উন্নত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

উল্লেখ্য, ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিজেপি ও তার সহযোগীরা রাজ্যে নিজেদের প্রভাব বাড়াতে জোরদার প্রচার চালাচ্ছে।

Releated Posts

বিশ্বব্যাপী অনিশ্চয়তার মাঝেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): বিশ্বের বহু দেশ যখন অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি, তখন ভারত এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ…

ByByNews Desk Jun 6, 2026

তৃণমূলের সাধারণ সম্পাদক পদে বহাল অভিষেক, দুই ডেপুটি নিয়োগ মমতার

কলকাতা, ৫ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুক্রবার ঘোষণা করেছেন যে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস দ্বন্দ্ব তীব্র, দুই রাজ্যসভা আসনেই দাবি সোরেনের দলের

রাঁচি, ৬ জুন (আইএএনএস) : আসন্ন রাজ্যসভা নির্বাচনকে ঘিরে ঝাড়খণ্ডের শাসক জোটে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। দুই রাজ্যসভা আসন…

ByBySandeep Biswas Jun 5, 2026

এয়ারট্রাঙ্কের ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৫ জুন: অস্ট্রেলিয়ার ডেটা সেন্টার সংস্থা এয়ারট্রাঙ্কের প্রায় ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং ও…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top