News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্দেহজনক চলাচল, শান্তির বাজারে গাড়ি আটক পুলিশের
Image

সন্দেহজনক চলাচল, শান্তির বাজারে গাড়ি আটক পুলিশের

শান্তিরবাজার, ১৯ এপ্রিল: এডিসি নির্বাচনের পর শান্তির বাজার এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে শান্তির বাজার থানার পুলিশ। এরইমধ্যে শনিবার গভীররাতে সন্দেহজনক চলাচলের অভিযোগে একটি গা ড়ি আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তির বাজার থানার অধীন মনপাথর এলাকায় টিআর-০১ সিকে-০৪৭১ নম্বরের একটি সাদা রঙের গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে বলে খবর আসে। স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরির উদ্দেশ্যে ওই গাড়িতে করে কয়েকজন ব্যক্তি চলাচল করছিলেন।

অভিযোগের ভিত্তিতে শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও সেকেন্ড অফিসার সমীর বিশ্বাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। পরে গাড়িটিতে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top