News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নন্দীটিলায় এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
Image

নন্দীটিলায় এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১৯ এপ্রিল: নিজ ঘর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্যাম্পের বাজারের নন্দী টিলা এলাকায় লক্ষ্মী কর্মকার (৮০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, তিনি নিজের বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর তিন মেয়ে ও তিন ছেলে অন্যত্র থাকেন।

রবিবার সকালে বাড়ি থেকে কোনো সাড়া না পেয়ে এক প্রতিবেশী ঘরে প্রবেশ করে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ঘটনাস্থলে ফরেনসিক টিম (এফএসএল) এবং ডগ স্কোয়াডও তদন্তে নামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top