News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানিয়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, ঘটনাস্থলে মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

জিরানিয়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, ঘটনাস্থলে মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিলঃ

এডিসি নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই ফের হামলার অভিযোগ উঠল। ১৫ নম্বর জিরানিয়া আসনের বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দেববর্মা-র বাসভবনে শনিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন জেলা সভাপতি ও দলের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাসও দেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি যাতে আরও না জটিল হয়, সেদিকে নজর রেখে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top