News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রেন পরিষ্কারে ২০ দিনেও শেষ নেই আবর্জনা, সচেতনতার অভাবেই সমস্যা বাড়ছে
Image

ড্রেন পরিষ্কারে ২০ দিনেও শেষ নেই আবর্জনা, সচেতনতার অভাবেই সমস্যা বাড়ছে

আগরতলা, ১৮ এপ্রিল: প্যারাডাইস চৌমুহনিতে গত প্রায় ১৫ থেকে ২০ দিন ধরে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। কিন্তু এতদিন পরেও ড্রেনের জমে থাকা আবর্জনা পুরোপুরি সরানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুর নিগমের সাফাই কর্মীরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ড্রেনগুলিতে প্লাস্টিক, পচনশীল বর্জ্য ও নানান আবর্জনা জমে থাকায় জলনিকাশী ব্যবস্থায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সাফাই কর্মীদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার করা সত্ত্বেও শহরবাসীর অসচেতনতার কারণেই এই সমস্যা বারবার ফিরে আসছে। অনেকেই ডাস্টবিন ব্যবহার না করে সরাসরি ড্রেনে আবর্জনা ফেলছেন, যার ফলে ড্রেন দ্রুত ভরে যাচ্ছে।

এক সাফাই কর্মী বলেন, আমরা টানা কয়েকদিন ধরে কাজ করছি, কিন্তু যতই পরিষ্কার করা হোক, শহরবাসী সচেতন না হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন।

Releated Posts

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

১২ বছরের পথচলা উদযাপন, ইন্দ্রনগর কালী বাড়িতে যজ্ঞ ও প্রার্থনায় মন্ত্রী টিংকু রায় সহ দলীয় নেতৃত্বগণ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে এক…

ByByReshmi Debnath Jun 10, 2026

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top