News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে অনুপ্রবেশ, বাংলাদেশি ট্রান্সজেন্ডার আটক
Image

ধর্মনগরে অনুপ্রবেশ, বাংলাদেশি ট্রান্সজেন্ডার আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ এপ্রিল:
ধর্মনগরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার যুবককে আটক করেছে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)। শনিবার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

জানা গেছে, ৯৭ ব্যাটেলিয়ান বিএসএফ ও ধর্মনগর আরক্ষা দপ্তরের যৌথ অভিযানে ২০ বছর বয়সী মুন্না সরকার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাবার নাম শ্যামল সরকার এবং বাড়ি বাংলাদেশের কালিতলা এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না জানায়, সে বাংলাদেশের কুমিল্লা থেকে প্রথমে আগরতলা আসে এবং সেখান থেকে ধর্মনগর রেলস্টেশনে পৌঁছায়। তার উদ্দেশ্য ছিল গৌহাটি যাওয়ার। তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, ভারতে অবৈধভাবে প্রবেশের জন্য সে এক দালালকে ১০ হাজার টাকা দেয়। সে দাবি করেছে, যে পথ দিয়ে সে ভারতে প্রবেশ করে সেখানে কোনো সীমান্তরক্ষী উপস্থিত ছিল না এবং কাঁটাতারের বেড়া পেরিয়েই সে দেশে ঢুকে পড়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top